গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২৬ইং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
বুধবার(১৫মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা টেংগারচর ইউনিয়নের ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃ মোদাচ্ছির হক ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শাহজাহান শিকদার এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য মো মিন্টু খন্দকার, সাবেক অভিভাবক সদস্য মো নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক ফাতেমা আক্তার, দেওয়ান কামরুজ্জামান, রুমেনা আফরোজা, হালিমা আক্তার, কৃষ্ণ পদ হালদার,মো শাহাদাত হোসেন, রতন আহমেদ, নাজমুল হাসান পারভেজ, ছাবেকুন্নাহার, আশ্রাফুন নেসা, সাখাওয়াত হোসেন, লেলিন ঢালি, মেহদী হাসান, নাইম মিয়া মেহেদী হাসান মুসা প্রমুখ ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করে অত্র বিদ্যালযের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা হাজী আব্দুর রশিদ।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।