মুন্সীগঞ্জ প্রতিনিধি:
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং বিশ্বকাপ ফুটবলের আনন্দ একসঙ্গে উপভোগের সুযোগ করে দিতে মুন্সীগঞ্জের মিরকাদিমে ক্রীড়া ও সামাজিক সংগঠন গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ক্লাবকে একটি প্রজেক্টর উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন ২০২৬) মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান ক্লাবটি পরিদর্শন শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে প্রজেক্টরটি তুলে দেন।
এ সময় তিনি বলেন, যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। বিশ্বকাপ ফুটবলের মতো আন্তর্জাতিক আসর তরুণদের মধ্যে ইতিবাচক বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিদর্শনকালে তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সদস্যদের সমাজকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
ক্লাবের নেতৃবৃন্দ এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।