বিশেষ প্রতিবেদন,ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কোষাধ্যক্ষ, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং একমি কোম্পানির কর্ণধার জনাব মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।
এক শোকবার্তায় জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, মিজানুর রহমান সিনহা ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সফল শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা জানান।