
বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি আজ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে আরও বলেন, "বাংলাদেশের মানুষ কোনও দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপিরও তা মেনে নেওয়া উচিত। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না। কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। দারিদ্রের হার কমবে। মনুষ জীবনের নিরাপত্তা পাবে। দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার হবে না। দাঁড়ি-টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ। বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল। কিন্তু দেশের মানুষ ভারতের গোলামী করার জন্য একাত্তরে জীবন দেয়নি।"