
৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে।
র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন হতে পারে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।