গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে ও রাতে কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। ঘন কুয়াশার কারণে স্বল্প আয়ের মানুষের কাজকর্ম ব্যাহত হওয়ায় তারা বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো । কুয়াশা ও শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মানুষ খরকুটো ও আবর্জনা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় ও ফুটপাতে পুরনো শীতের কাপড়ের দোকানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় বাড়ছে। শীতের কারণে ঠান্ডা জনিত রোগ বালাই বাড়ছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধরা ভোগছে বিভিন্ন রোগে । গত দুইদিন যাবত গজারিয়ায় তুলনামূলক শীত অনেক বেশি । এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আভাস পাওয়া যায় শুক্রবার থেকে কয়েকদিন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে । এতে সড়ক যোগাযোগ ও অভ্যান্তরীন নৌপথে নৌচলাচল ব্যাহত হওয়ার আশংকা রয়েছে ।
শনিবার ২৭ ডিসেম্বর উত্তরাঞ্চালসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের কুয়াসা থাকতে পারে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ।নারী শ্রমিক কুহিনূর বেগম (৫৫) বলেন শীতের কারনে কাজ করতে কষ্ট হচ্ছে এবং কাজও কমে যাচ্ছে না করেও পারছি না ।
শীত আসলে আমাদের মতো গরিবের কষ্ট অনেক বেশি । পুরাতন কাপড় ব্যবসায়ী খালেদ মিয়া বলেন শীতের কারনে পুরাতন কাপড় বেচা-কেনা কিছু টা বাড়ছে ।