প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১২:৪৫ পি.এম
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ বাসী কে শুভেচ্ছা জানিয়েছেন -সেলিম ফরাজী

নিজস্ব প্রতিনিধি
রমজানের শুভেচ্ছা বার্তা পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বাসীকে—সম্মানিত মুরব্বী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় যুবসমাজ, পরিশ্রমী কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী এবং আমার এই প্রিয় জেলা বাসীর সকল ভাই-বোনদের জানাই অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক রমজানুল মোবারক জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ শহর শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ শহর শাখার চলক দলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম ফরাজী।
রমজান শুধু একটি মাস নয়; এটি আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা গ্রহণের এক মহিমান্বিত সময়। এই পবিত্র মাস আমাদের শেখায় একে অপরের প্রতি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর মহান আদর্শ। মহান আল্লাহর কাছে দোয়া করি, এই বরকতময় রমজান আমাদের সবার জীবনে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বয়ে আনুক এই কামনাই করছি।
প্রিয় মুন্সীগঞ্জ জেলা বাসী, আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। জনতার আস্থাই আমাদের মূল পুঁজি। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি স্বপ্ন দেখি একটি উন্নত, শান্তিপূর্ণ ও আদর্শ মুন্সীগঞ্জ জেলা গড়ে তোলার।
এই পবিত্র রমজান মাস আমাদের সবার মধ্যে নতুন করে মানবিকতা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চেতনা জাগ্রত করুক। আমরা সবাই মিলে যেন আমাদের সমাজ কল্যাণে কাজ করতে পারি—এটাই আমার প্রত্যাশা।
পরিশেষে মোঃ সেলিম ফরাজী, আবারও মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক রমজানুল মোবারক। মহান আল্লাহ আমাদের সকলকে রমজানের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন এবং আমাদের প্রিয় জেলার উপর তাঁর রহমত বর্ষণ করুন।
আপনাদের সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
তাই সকল মুসলিম উম্মাহ কে আমার পক্ষ থেকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও রমজান মোবারক।
Copyright © 2026 দৈনিক নাগরিক বাণী. All rights reserved.