
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
গতকাল রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিনিয়র মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আনুমানিক ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় জব্দ করা জাল থেকে প্রায় ৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে স্থানীয় মাদ্রাসা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জন জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেসার উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. লতিফ, সোহরাব মিয়া,শাহজুল মাদবর ।উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় অভিযান কার্যক্রম আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।