নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দি হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসাইন
জানিয়েছেন বিএনপি নেতা ও সমাজসেবক জাকির হোসেন জমদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
জাকির হোসেন জমদার দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল প্রত্যাশা করেন।