গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃ নাজিমুদ্দিন খান
পৃথিবীর ইতিহাসে নেই দুই বছর চাকরি করার পরে জোর করে অবসরে পাঠানো হয়, এমন বৈষম্য আমাদের উপর ঘটানো হয়েছে,
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জ জেলা শাখা উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বেকার করো নিরশন দেশের হবে উন্নয়ন,অপেক্ষার দিন শেষ জেগে ওঠো বাংলাদেশ, এই স্লোগানে শুক্রবার (৮নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলায়, লতিফপুর আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রাইসুল ইসলাম মিনার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, জাকারিয়া ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকার মুক্তি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক,
জনাব সাদ্দাম হোসেন।
কাশিয়ানী উপজেলা কমিটির সভাপতি, হাসান জামান সহ মুকসুদপুর, টুংগীপাড়া, কোটালীপাড়া,গোপালগঞ্জ সদর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্য বেকারত্ব নিরসনের পাশাপাশি সংগঠন এর কাঠামো শক্তিশালী করার জন্য ফান্ডিং এর বিষয়ে বক্তব্য রাখেন।