ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. কামরুজ্জামান (রতন), খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান (দিদার) এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল।
রিটার্নিং অফিসার কার্যালয়, মুন্সীগঞ্জ সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।