
ক্রাফট ইন্সট্রাক্টদের নিয়োগের বিধি সংশোধনের দাবি ও ইন্সট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুক্তারপুর সেতুর ঢালে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অবরোধ করেন তারা।
এ সময় দীর্ঘ যানজট দেখা দেয়। যানজট তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিগগিরই দাবি পূরণের আশ্বাস দিলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।