শুক্রবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্বা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা গেছেন।