
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনি পল্টন এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খায়রুল কবির কাজল হালদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থী রিপ্তি আক্তার ও তার সহপাঠীরা। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিযোগিতা ও কৃতিত্বের জন্য পুরস্কার তুলে দেন।
এর আগে অতিথিরা বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম বাবুল, যশলং ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সামসুদ্দিন হালদার, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের মহসিন খান বাবু, ছাত্রনেতা শান্ত হালদার ও নীরব হালদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।