
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ শে মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকার সময় উপজেলার অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাকিম ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী গাজী রফিকুল ইসলাম। ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান ।
দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে সাংবাদিক, শিক্ষক, নানান পেশাজীবী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।