মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে টংগীবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) ভোর রাতে টংগীবাড়ী থানা পুলিশের পরিচালিত অভিযানে উপজেলার শিমুলিয়া ও পুলিন্দারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসেদ শেখ (২২), পিতা: মোকলেস শেখ, সাং- ধীপুর মধ্যপাড়া, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ এবং বাবু (৩৫), পিতা: মোহাম্মদ আলী শেখ, সাং- পুলিন্দারপাড়, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে রাসেদ শেখের কাছ থেকে ২৫ পিস এবং বাবুর কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মোট ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় টংগীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।