আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসাইল ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার ১১ জুলাই বিকাল ৪ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা মাঠে বাসাইল ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: তপন হোসেনের সঞ্চালনায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ।
বিভিন্ন ইউনিয়নের সভাপতিদের মধ্যে হাজী নাজিম,খোরশেদ আলম নাসিম খান,কাজল,
আক্তারুজ্জামান টিটু, নাজমুল হাসান, বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদকদের মধ্যে,আব্দুর রহিম, আবুল হোসেন,ওসমান হারুন ভূইয়া,এডভোকেট জামাল হোসেন বিপ্লব,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন,
বাসাইল ইউনিয়ন যুবদল সভাপতি মো: ইকবাল হোসেন খান,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলাম,কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান সাজু,১ম যুগ্ম-সম্পাদক শাহরিয়ার শুভ।