প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৭:২৫ পি.এম
জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
স্বাধীনতাবিরোধী ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিসপের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন সিরাজী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, জিসপের কেন্দ্রীয় সহসভাপতি টিটন ভট্টাচার্য ও ড. নাসিমা ইসলাম বৃষ্টি।
এ ছাড়া বক্তব্য দেন জিসপের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রোকসানা সুখী, হেলাল উদ্দিন, সুমন আহমেদ, কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতাবিরোধী ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেরক:
ছলিম উল্যাহ অপু
সহপ্রচার সম্পাদক
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ), কেন্দ্রীয় নির্বাহী কমিটি
Copyright © 2026 দৈনিক নাগরিক বাণী. All rights reserved.