
নিজস্ব প্রতিবেদক:
কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আজ (৩ জুন) আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। এর আগে আদালত তার জামিন মঞ্জুর করায় মুক্তির এই সিদ্ধান্ত আসে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়রকে ঘিরে বেশ কিছুদিন ধরেই স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছিল। তার কারামুক্তির খবরে অনুসারী ও দলীয় নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কারাগার থেকে বের হওয়ার সময় বিপুল সংখ্যক সমর্থক তাকে স্বাগত জানান।
নারায়ণগঞ্জের রাজনীতি এবং সিটি কর্পোরেশনের পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে তার এই কারামুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নেতারা আরো জানান আগামী সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে লড়বেন