গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যনির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খানসহ সংগঠনের সকল মৃত সদস্য ও স্বজনদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মরহুম আব্দুল হামিদ খান, সংগঠনের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ী, সহ-সভাপতি আওলাদ হোসেনের পিতা, কার্যনির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেনের পিতা, সদস্য নুর মোহাম্মদ কাজলের পিতা, সদস্য মোরশেদুল আলম পালনের পিতা, সদস্য খসরু মৃধার মরহুমা শাশুড়ীসহ সংগঠনের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা পর্বে বক্তারা মরহুমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের অবদানের কথা স্মরণ করেন। পরে মিলাদ মাহফিল শেষে সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা মরহুমদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।