প্রতিনিধি গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৯নং লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠন করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম (তারেক) সভাপতি, সহ-সভাপতি মোঃ রমজান আলী এবং পদাধিকার বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবা আক্তার কে সদস্য সচিব করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ।
সোমবার (২৯জুন) বিকাল ৩টায় উপজেলার ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার এর সভাপতিত্বে গ্রামের বিশিষ্ট জন, অভিবাবক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি তে সভায় সরকারী নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।
নজরুল ইসলাম শেখ । ২৯--০৬--২৬ইং