গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মঙ্গলবার(৬জানু)বিকাল ৪টায় উপজেলার রসূলপুর খেয়া ঘাট সংলগ্ন বিএনপির কার্য্যলয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান, বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন, ইমাম পুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি: মুকবুল আহমেদ রতন,,শফিক শিকদার,গিয়াস উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক জিএস ওয়াহিদুজ্জামান, জেলা মৎসজীবি দলের সা:সম্পাদক আলমগীর হোসেন সানি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান(রিফাত),উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু দিন থেকেই আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান এর নির্দেশনায় রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অফিসে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলোয়াত শুরু করেন,কেন্দ্রীয় নির্দেশনায় গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিন বাদ আছর শেষ দোয়া হয়েছে।
মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন রসূলপুর বাতেনিয়া আলিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা সাআদ ।