গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন-এর বালুয়াকান্দি দক্ষিন মহল্লায় চকের বাড়িতে ভাড়াটিয়া বসতবাড়িতে মুখোশধারী অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মো. শাকিল প্রধান (৩৪) থানায় লিখিত অভিযোগে জানান বালুয়াকান্দি চকের পাড়া মহল্লায় দুটি আধাপাকা টিনের ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন।ভুক্তভোগী শাকিল প্রধান দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে সূত্রে জানা যায় , ১৭ই ডিসেম্বর রাত আনুমানিক ২টায় সময় মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি দেশীয় অশ্র রামদা, বগি ইত্যাদি নিয়ে অনধিকার প্রবেশ করে টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর চালায়। এতে আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার ক্ষতি সাধিত হয়।
এ সময় দুর্বৃত্তরা উচ্চস্বরে ঘর থেকে বের হলে ভাড়াটিয়াদের হত্যার হুমকি দেয় এবং ভাড়াটিয়াদের জানায়—এখানে থাকতে হলে বাড়ির মালিককে চাঁদা দিতে হবে। তারা ভাড়াটিয়াদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।