গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরে চলমান রবি মৌসুমে কৃষকদের জন্য নিরবিচ্ছিন্ন ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এতে উপজেলা কৃষি কর্মকর্তা, সার ডিলার, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক।
মতবিনিময় সভায় রবি মৌসুমে সারের চাহিদা নিরূপণ, সঠিক সময়ে সার বিতরণ, ডিলারদের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বাজার মনিটরিং জোরদার এবং সারের ন্যায্যমূল্য বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ইউরিয়া ২,৫১৯ মেট্রিক টন, টিএসপি ১,৫২৬ মেট্রিক টন, ডিএপি ৩,১৫৬ মেট্রিক টন এবং এমওপি ১,১৮৩ মেট্রিক টন সরবরাহ করা হয়। অপরদিকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউরিয়া ২,৪২৮ মেট্রিক টন, টিএসপি ১,৫৬২ মেট্রিক টন এবং ডিএপি ৩,১৫৬ মেট্রিক টনের চাহিদা নির্ধারণ করা হয়েছে।
সরকার কৃষকদের স্বার্থে সারে ভর্তুকি প্রদান করছে। তাই কোনো অবস্থাতেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে সার বিক্রির কোন সুযোগ নেই। এ ক্ষেত্রে নিয়মিত বাজার তদারকি ও প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে ।
সভায় আরও বলেন রবি মৌসুমে সম্ভাব্য সার সংকট এড়াতে কৃষি বিভাগ, জেলা প্রশাসন ও অংশীজনদের সমন্বয়ে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের সার ও বীজ সহায়তা প্রদান, মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি করা হয়েছে ।