
সুষ্ট পরিবেশ ও উৎসাহ উদ্দীপনায় গজারিয়ায় মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ( ২০২৫) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ভবেরচর গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
গজারিয়ায় ৮ টি শিক্ষা প্রতিষ্টান থেকে মোট ২৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকাল দশটায় পরিক্ষা শুরু দুপুর বারটায় শেষ হয়। শিক্ষার মানোন্নয়নে পরীক্ষা কেন্দ্র সুষ্ট পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সন্তোষ প্রকাশ করেন মোঃ ফখরুল চৌধুরী ( অবঃ) ব্যাংক কর্মকর্তা , গ্রীন হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ, সভাপতি গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুলের সভাপতি মোঃ কামরুজ্জামান রাসেল । স্কুলের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকরা।
গজারিয়া উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজকরা সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।