গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলা ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, তাঁরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের জন্যও দোয়া করা হয়।
মঙ্গলবার (২ডিসেম্বর)বিকাল ৪টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের কলিমউল্লাহ কওমী ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নস্থ ঈদগাঁ সংলগ্ন মাদ্রাসায় উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান এর সভাপতিত্বে ও সদস্য সচিব তোফাজ্জল হোসেন সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির মুক্তার হোসেন,ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার,বাউশিয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক আ:মান্নান মিয়াজী, বিএনপি নেতা ছোটন চৌধুরী, মমিন মৃধা,উপজেলা কৃষক দল নেতা সালাউদ্দিন আহমেদ,উপজেলা ছাত্রদল নেতা তুহিন আহমেদ,জহির ফরহাদ,কাউসার আহমেদ, হিমেল,ওয়াসিম, ফরহাদ প্রমুখ।