গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া ষ্টানে (১৪ জানুয়ারী) বুধবার বিকাল চারটায় আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মাহফিল শেষে মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কামরুজ্জামান রতন এর সহধর্মিণী নুরে জান্নাত রস্নি।
আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দিন। স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ভি.পি. মাসুম,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক,মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না ।
ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,যুবদলের যুগ্ন আহ্বায়ক জালাল হোসেন রিমু , উপজেলা বিএনপির সদস্য হারুন দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, হেলাল ভুইঁয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।