গজারিয়াপ্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ১৭ নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উম্মে হাফছা নাদিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া, মুন্সিগঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন ডা. শারমিন আহাম্মেদ তিথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গজারিয়া, মুন্সিগঞ্জ এবং ডাঃ তানজিদ আহমেদ, মেডিকেল অফিস, রোগ নিয়ন্ত্রক।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬–৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহাম্মেদ তিথী বলেন আমাদের আশপাশের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করি।