গজারিয়া(প্রতিনিধি)মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে গোয়াল ঘর থেকে অসহায় এক কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র, এতে নিস্ব হয়ে গেলো গেলো প্রান্তিক এই খামারী।
সোমবার (৩০ডিসেম্বর)দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দী গ্রামে লিটন তাঁতীর বাড়িতে এই ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়,স্থানীয় আব্দুল মোতালেব তাঁতীর ছেলে লিটন তাঁতী একজন প্রান্তিক চাষী, কৃষি কাজই তার পেষা এদিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। একটু সাবলম্বী হওয়ার আসায় গরু পালন করেন তাঁর ৫টা ষাড় গরু ও ৩টা গাভী ছিল,দুটো গাভী দুধ দিত,যা দিয়ে সংসারের আয়রোজকার হতো।
চুরির বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক লিটন তাঁতী বলেন, আমি প্রতিদিন গোয়াল ঘরেই ঘুমাই কিন্তু গতকাল রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম,সকালে ঘুম থেকে জেগে দেখি গোয়াল ঘর শূন্য,আমার মনে হচ্ছে আশেপাশের কোন চোর চক্র এই চুরি করেছে, আমি গরীর মানুষ,ষাড় গরুগুলো কুরবানীর ঈদের জন্য প্রস্তুত করা হয়েছিল,যার বর্তমান বাজার মূল্য ১২/১৩ লক্ষ টাকা,আমি একেবারে শেষ হয়ে গেলাম হয়ে। পুলিশ যদি একটু আন্তরিক ভাবে চেষ্টা করলেই হয়তোবা চোরদের চিহ্নিত করা যেতে পারে।
স্থানীয় আক্তার হোসেন জানান, সে অনেক আশা নিয়ে গরু পালন শুরু করলো যা বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হবে কিন্তু তাঁর সব আশা শেষ হয়ে গেলো।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,অভিযোগ পেয়েই আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখবেো এবং চোর চক্রটাকে চিহ্নিত করে আটক করতে কাজ করবো ।