গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল এগারোটায় বড় ভাটেরচর এ বি সি একাডেমি কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টেঙারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী । প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিতছিলেন মোঃ মহিউদ্দিন, মেরিন ইঞ্জিনিয়ার ( I mE) । উদ্বোধক মোঃ ফজলুল হক নয়ন, সভাপতি গজারিয়া উপজেলা কিন্ডার গার্টেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল মিয়া, পরিচালক গ্রীন বার্ড কিন্ডার গার্টেন । কামরুজ্জামান রাসেল, পরিচালক, নিউ সানরাইজ আইডিয়াল স্কুল । মোঃ নজরুল ইসলাম শেখ , সাধারণ সম্পাদক গজারিয়া প্রেসক্লাব ।
এবিসি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও ফারহান আহমেদ উজ্জ্বল সহকারি শিক্ষক এ বি সি একাডেমি এর সঞ্চালনায় এবিসি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিবাবকও বিভিন্ন শ্রেণী পেষার বিশেষ ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন প্রমুখ।