প্রতিনিধি গজারিয়া ( মুন্সীগঞ্জ)
মুসীগঞ্জের গজারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজনে বুধবার ( ৬ মে) দেড়টায় ভবেরচর বাজারে অবস্হি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি, প্রতিমন্ত্রী , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন এমপি, সংসদ সদস্য, মুন্সিগঞ্জ - ৩ । মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া মুন্সীগঞ্জ ।
হাসান আলী অফিসার ইনচার্জ, গজারিয়া মুন্সীগঞ্জ । এতে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম পিন্টু , আহ্বায়ক গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড । মতবিনিময় সভা উপস্হাপনা করেন রফিকুল ইসলাম ভিপি মাসুম । এসময় প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী বলেন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাগন দেশ স্বাধীন করেছেন । আপনারা দেশের গর্বিত সন্তান , আপনাদের কারনে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি । জাতি আপনাদের সব সময়ই সন্মান করবেন ।
তিনি আরও বলেন গুম, খুন, হত্যা, লুটপাট এমন কোন অপরাধ নেই যা আওয়ামীলীগ করে নাই । তারা মুক্তিযোদ্ধকে নিজেদের মুক্তিযোদ্ধো মনে করতো । না এটা কোন দলের একক পরিচয় নহে৷ এটা সকলের, সকল দলের মানুষ মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধিন করেছেন ।