গজারিয়া ( মুন্সিগঞ্জ)প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিচার সালিশে মারামারিতে ছুরিকাঘাতে গুরুতর আহত ২, হযরত আলী নামে আশংকাজনক অবস্থায় রয়েছেন এক যুবক ।
মঙ্গলবার(১৯ মে) সকাল সাড়ে এগারেটায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আতিক নগর এলাকায় এই ঘটনা ঘটে। দুই পক্ষের আহত'রা হলেন হযরতআলী (৪০) পিতা : আ:বাসেদ ও মোতালেব (৭০) পিতা মৃত আ:মান্নান। জানা যায়,শাজাহান গং ও আরশাদ আলী গংদের মাঝে সীমানা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ ছিলো ,যা সমাধানের লক্ষ্যে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ চলছিল, হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ মারামারি লেগে যায়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হযরত আলী ঢাকা মেডিকেলে চিকিৎধীন রয়েছেন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক আবেদ আহমেদ জানান,তাঁর বুক ও পেটে একাধিক ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে তাই তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।