গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিরেরগাঁও গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসহাক আলী চেয়ারমযান । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টেংগারচর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির সভাপতি মোদাচ্ছের হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক,রফিকুল ইসলাম ভিপি মাসুম,জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল রহমান সাইদ,জেলা ছাত্রদলের সদস্য সচিব জামাল ভূঁইয়া।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাফর ভুট্টু'র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রিমু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
মিন্টু খন্দকার,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান ,টেংগারচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসিফ ইকবাল লিটন, ইউনিয়ন কৃষক দলের সা:সম্পাদক রফিকুল ইসলাম মিল্কী,যুবদল নেতা মিন্টু,মোঃবসির, সাবেক মেম্বার হাবিবুর রহমান,বিএনপি নেতা নজরুল মেম্বার, ছাত্রনেতা হোসেন,,ছাত্রনেতা বাইজিদ প্রমুখ।
শোক সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে ।