
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বাউশিয়ায় তাঁতী বাড়ী ফাউন্ডেশন এর উদ্যোগে ৬শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়া(বড়কান্দী)স্থ বাউশিয়া ইউনিয়ন বি,এন,পি সভাপতি মো:হাসমত আলী তাঁতীর বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বি,এন,পি'র জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বি,এন,পি'র সদস্য সচিব মো:কামরুজ্জামান রতন।
তাঁতী বাড়ী ফাউন্ডেশন ও ইউ:পি বিএনপি'র সভাপতি মো:হাসমত আলী তাঁতীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম,কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ভিপি ইব্রাহিম খলিল,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার,উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,সদস্য সচিব তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদল নেতা জাকির খাঁন তাঁতী,আক্তার তাঁতী প্রমুখ।