
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রিগান মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেয়ামুল হক নয়ন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় তিনশ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৫ টি ট্রেডে প্রশিক্ষণপ্রার্থীদের যথাক্রমে চল্লিশ দিন ও আশি দিন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনশত প্রশিক্ষণার্থীদের প্রায় ৩০ লক্ষ টাকা সম্মানী চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়