ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রিফাত প্রধান এর সভাপতিত্বে ও গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইনুউদ্দিন সরকার মিশু'র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষক দলের সি. যুগ্ম আহবায়ক কবির হোসেন। ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুহিন। টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন। টেংগারচর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই হানিফ এস আই আব্দুল কাদের। তাছাড়া সার্বিক তত্বাবধানে ছিলেন কাদির মোল্লা, জামিল মোল্লা, নাজিম উদ্দীন সরকার মিঠু, শরিফ মুন্সি প্রমুখ। এ সময় উত্তর শাহপুর বিবাহিত বনাম অবিবাহিত দুই দলের মধ্যকার ফুলবল খেলায় বিবাহিত ১-০ গোলে অবিহিত দলকে হারিয়ে বিজয় লাভ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা।