গজারিয়া( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী হত্যা ডাকাতিসহ ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী গ্রেপ্তারের বিষযে বলেন গ্রেপ্তারকৃত লালু গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।
গজারিয়ার আলোচিত শ্যুটার মান্নান , হৃদয় বাঘ ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় লালু এজাহারনামীয় আসামি। লালুর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় অন্তত ৪ থেকে ৫টি হত্যা মামলা ও একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র মামলা, হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে গজারিয়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন— জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং তার ভাই জসিম (৪৫)। তারা বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী , বুধবার যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল এলাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।