আলমগীর হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদ এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা সহ নবগঠিত পরিষদের সদস্য বৃন্দ এ সময় উপস্থিত হয়ে পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।
অন্তবর্তীকালীন পরিষদে ১৪জন সদস্য হলেন
বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি
চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা,
শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা,
মো: শহিদুল ইসলাম, প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা,
এ্যাডভোকেট মনজিলা সুলতানা।
জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা
পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদের
চেয়ারম্যান। পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে
নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে তিনিই একমাত্র
নারী চেয়ারম্যান ১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরিষদের ইতিহাসে এটিই ছিল শেষ
নির্বাচন। আর এই দীর্ঘ বছর ধরে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে জেলা পরিষদের কার্যক্রম
পরিচালনা করা হচ্ছে সামগ্রিক উন্নয়ন তথা সরকারি ৩৩টি বিভাগ বা সব বিভাগ জেলা পরিষদের হাতে ন্যাস্ত।।
আলমগীর হোসেন,
খাগড়াছড়ি প্রতিনিধি/তাং-১০-১১-২০২৪
০১৮১৪-৭৭২৭৪১