
যশোরের কেশবপুরে বুধবার বিকালে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রোকন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক মোঃ মুক্তার আলী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী,
এডভোকেট গাজী এনামুল হক,নির্বাচনে দায়িত্ব পালন করেন মোঃ বিল্লাল হোসেন , মোঃ শিহাব উদ্দিন , জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওজিয়ার, রহমান , উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম,সহকারী সেক্রেটারি সুপার মাওলানা রেজাউল ইসলাম সহ প্রমুখ।