আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলা কালিয়ারই গ্রামে বিএনপির কর্মিকে মেরে আহত করে টাকাও স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় আহত ভাই মামুন আক্তার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কালিয়ারই গ্রামের মৃত আচ্ছার উদ্দিন সানার ছেলে মামুন আক্তারের সাথে একই গ্রামের মৃত লুৎফা সানার ছেলের শামীম আক্তার সাথে দীর্ঘদিন জমিজমা অপূর্ব শত্রুতা জের ধরে শুক্রবার বিকালে বিদ্যাননদকাটি ইউনিয়নের যুবলীগের যুগ্ন আহবায়ক শামীমা আক্তার নেতৃত্বে বিএনপি'র কর্মী বাবুল আক্তার (৫২)কে উপার হামলা চালিয়ে মারপিট করে গুরুতর হাড়ভাঙা দখল করে করে তার প্যান্টের পকেট থেকে ৫৪,৩৩০ চুয়ান্ন হাজার তিনশত এিশ টাকা জোরপূর্বক উঠাইয়া নেয়, তার স্ত্রী ঠেকানোর চেষ্টা করলে মাছুরা বেগম (৪৩) কে মারপিট করে ২ ভরি ওজনের স্বর্ণের একটি চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়, হামলাকারীরা হলেন শামীম আক্তার (৪৩) মফিজুর রহমান (৫৫) সোহাগ সানা (৩৮) শাহিন সানা (৪৭) মতিয়ার সানা (৬১) শাহানাজ খাতুন (৩৫) বাবুল আক্তারের পরিবারের উপরে হামলা চালিয়ে মারপিট করে নগদ টাকা সোনার গহনা ছিনিয়ে নেয় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।