গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃ নাজিমুদ্দিন খান
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এমদাদুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কাশিয়ানী উপজেলা সভাপতি, হাসান জামান, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুনমুন বেগম, সদর ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক লাভলু মুন্সী, সদস্য মনিরা খানম।
রবিবার (৩নভেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের তিন দফা দাবি ক) সংগঠন কর্তৃক বেকারের তালিকা গ্রহণ করে ন্যাশনাল সার্ভিস কমসূচিকে সর্বনিম্ন ১০ বছরের প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে। খ) ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বেকার কর্মচারীদের বয়সের সীমাবদ্ধতায় না রেখে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা ধার্য্য করতে হবে,
গ) প্রাথমিক পর্যায়ে চাহিদা সংখ্যক বেকার কর্মীকে প্রকল্পে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে যাচাই সাপেক্ষে দক্ষ ও যোগ্য কর্মচারীর চাকুরি স্থায়ীকরণ করতে হবে,এসবসহ যুবদের নানা সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে বলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অবগত করেন সেই সাথে কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ উপজেলা নেতৃবৃন্দ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এমদাদুল হক, জনকল্যাণে যুবকদের জন্য সকল ধরনের সহযোগিতা করার আশ্বস্ত করেন।