নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীকৃত পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
তিনি বলেন, “ঈদুল আযহা'র কোরবানীকৃত পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, দূষণমুক্ত দেশ গড়ুন।”
এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়েও সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের নির্দেশনা মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।