মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
অদ্য ১৫-০১-২০২৫ রোজ বুধবার যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) ও মহাপরিচালক সিপিই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা, জনাব মোঃ আব্দুল হালিম ভূঁইয়া পরিচালক সিপিই ঢাকা, মোঃ নজরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সিগঞ্জ, মোঃ মাইনুল ইসলাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আমিনুল ইসলাম সুপারিনটেন্ডেন্ট পিটিআই মুন্সিগঞ্জ, মোঃ আব্দুল মোমিন মিঞা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ, মোঃ মোজাম্মেল হক সহকারী উপজেলা শিক্ষা অফিসার সদর মুন্সিগঞ্জ, মোঃ আব্দুল্লাহ আল মামুন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদর, মুন্সিগঞ্জ।
অতিরিক্ত সচিব তার পরিদর্শন কালে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং শিক্ষার্থীদের রিডিং পড়ার দক্ষতা বিষয়ে পরামর্শ দেন।
এ সময় তিনি মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেওভোগ ১ ও ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ পিটিআইতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) এবং মহাপরিচালক সিপিই মোঃ সাখাওয়াৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সিপিই মোঃ আব্দুল হালিম ভূঁঞা, মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম।
মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমেন মিঞার সভাপতিত্বে এ সময় পিটিআই এর ইন্সট্রাক্টর, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।